spot_img
spot_img

আগামীকাল দেশের সব বিভাগে ঝড় হওয়ার সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জনিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগেই আগামীকাল রবিবার (১৮ এপ্রিল) ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া আগামীকাল সব বিভাগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ শনিবার (১৭ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী রবিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভবনা রয়েছে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ