spot_img
spot_img

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় রাষ্ট্রদূতকে তলব করল তালেবান সরকার

আফগানিস্তানে পাক সেনাদের বিমান হামলার ঘটনায় কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।

শনিবার (১৬ এপ্রিল) পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে এক বিবৃতিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের খোস্ত এবং কুনার প্রদেশে সাম্প্রতিক হামলার জেরে কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। রাষ্ট্রদূতকে তলব করে ইসলামাবাদের কাছে কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে।

আফগান সরকারের একজন কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা বলেছেন, শুক্রবার আফগান আকাশসীমায় ঢুকে পাকিস্তানি সামরিক বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ