spot_img
spot_img

আফগান সরকারের হুঁশিয়ারী; পাকিস্তানের নরম সুর

পাকিস্তানের চালানো হামলার নিন্দা জানিয়েছিল আফগান সরকার। সেই সাথে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, পাকিস্তানের উচিত আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো।

রবিবার (১৭ এপ্রিল) তালেবানের কথার প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানেরর পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদ সবসময় আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডিক মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল।

শনিবার (১৬ এপ্রিল) পাকিস্তানের রকেট হামলায় আফগানিস্তানের পাঁচ শিশু ও এক নারী নিহত হয়েছে বলে দাবি করেছিল দেশটির আফগান সরকার। এই ঘটনায় ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারী দিয়েছে কাবুল।

আফগান সরকারের তথ্য উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের ভূখণ্ড থেকে চালানো এই হামলা ও আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে ইসলামিক আমিরাত আফগানিস্তান। এটা নিষ্ঠুর ঘটনা। এই ঘটনা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শত্রুতার পথ খুলে দেবে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আমরা সবধরনের ব্যবস্থা নেব। আমাদের সার্বভৌমত্বকে সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি। পাকিস্তানের জানা উচিত, যুদ্ধ শুরু হলে তা কারও জন্য সুফল বয়ে আনবে না। এটা এই অঞ্চলে অস্থিতিশীলতার কারণ হবে।

সূত্র: ডন, আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ