spot_img
spot_img

ইসরাইলকে দখলদারিত্ব বন্ধের আহ্বান জানাল দক্ষিণ আফ্রিকা

ফিলিস্তিনের ওপর ইসরাইলের অব্যাহত নৃশংস বর্বর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ ও অবিলম্বে নিরীহ ফিলিস্তিনিদের ওপর দখলদার সন্ত্রাসী ইসরাইলি বাহিনীর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা।

সোমবার (১৭ মে) প্রিটোরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে গণমাধ্যম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতা ফিরে পাওয়ার যুদ্ধের অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার দীর্ঘদিনের। গণতন্ত্র ও স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য ফিলিস্তিনের নারী-পুরুষ দীর্ঘদিন থেকে দখলদার ইসরাইলের হামলার শিকার হয়ে প্রাণ দিয়ে আসছে। ইসরাইলের এসব দখলদারিত্বের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সরকার এবং জনগণ সবসময়ই অবস্থান নিয়ে আসছে।

তিনি বলেন, ফিলিস্তিনের ভূমিতে ইসরাইলের অবৈধ দখল এবং ফিলিস্তিনি জনগণের আত্মমর্যাদা ফিরিয়ে না দিয়ে উল্টো অস্বীকার করলে কখনও শান্তি আসবে না। ফিলিস্তিনের নাগরিকদের তাদের দেশ থেকে, জন্মভূমি থেকে জোরপূর্বক তাড়িয়ে দেয়া এবং হত্যা করে একটি জাতিকে নির্মূল করার চেষ্টা দক্ষিণ আফ্রিকা কোনোদিন সমর্থন করবে না।

ইসরাইলি বাহিনী গত সপ্তাহে জেরুসালেমের আল আকসা মসজিদে হামলা চালিয়ে নামাজরত মুসল্লিদের হত্যা করেছে যা দক্ষিণ আফ্রিকা কোনোদিন সমর্থন করবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ