আফগানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হলেন উপপ্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কবির।
বুধবার (১৭ মে) আফগান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এবিষয়ে একটি বার্তা দেন।
বার্তায় বলা হয়, আমাদের প্রধানমন্ত্রী মাওলানা মুহাম্মদ হাসান আখুন্দ বেশ কিছুদিন যাবত অসুস্থ। বর্তমানে কান্দাহারে তিনি বিশ্রামে আছেন। দেশের কাজে যাতে কোনো বিঘ্ন না ঘটে তাই উপ প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কবিরের হাতে প্রধানমন্ত্রীর দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, এবিষয়ে কারো উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। কেউ যেনো প্রোপাগাণ্ডাও না ছড়ায়। কেননা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটি সাধারণ একটি বিষয়।
সূত্র: আল ইমারাহ











