spot_img

কোরবানির চামড়ার ন্যায্যমূল্যের দাবিতে রাজধানীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে চামড়াশিল্প রক্ষা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৭ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে চামড়াশিল্পের বর্তমান অবস্থা, সংকট এবং সম্ভাবনা নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

মুফতী আব্দুল্লাহ ইয়াহিয়ার সভাপতিত্বে ও মুফতী আফজাল হুসাইনের সঞ্চালনায় সভায় আরও অংশগ্রহণ করেন, মুফতী আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মুফতী খোরশেদ আলম কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতী মাছুম আহমদ, মাওলানা আতিকুর রহমান আতিকী, মুফতী সুলতান মাহমুদ, ড. শহীদুল ইসলাম ফারুকী, মুফতী আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা সানাউল্লাহ খান, আব্দুল ফাতাহ আল মনোয়ার আসিফ, মুফতী ইমরানুল বারী সিরাজী, মাওলানা মামুন চৌধুরী, মাওলানা আ. গাফফার, মুফতী সালিমুল্লাহ খান এবং মাওলানা মীর ইদরীস।

সভায় বক্তারা কোরবানির পশুর চামড়ার সঠিক মূল্য নির্ধারণ ও এর বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি একইসঙ্গে এ শিল্পে জড়িত ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার দিকেও নজর দেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত চামড়াশিল্প বর্তমানে নানামুখী সংকটে রয়েছে। এ শিল্পকে রক্ষার জন্য সরকারের আন্তরিকতা ও কার্যকর হস্তক্ষেপ অপরিহার্য। বিশেষ করে কোরবানির সময় চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়ায় বহু মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

সভায় সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলা হয়, এই খাতকে রক্ষা করা না গেলে দেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ