spot_img
spot_img

রামেকে করোনায় আরও ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে এসব করোনা রোগী মারা যান।

মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর একজন করে তিন জন মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৪০০ জনের করোনা পরীক্ষা করে ১৬৬ জন সংক্রমিত হয়েছে। যা সংক্রমণের হারে ৪১. ৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছেন ৪৪ জন করোনায় আক্রান্ত নতুন রোগী। হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ৩০৯টি শয্যার বিপরীতে ভর্তি আছে ৩৫৮ জন। আর নির্ধারিত ২২টি আইসিইউতে ভর্তি আছে ২০ জন করোনা রোগী।

এদিকে মৃত্যু ও সংক্রমণ না কমায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ