spot_img
spot_img

রাজশাহী সিটির হটলাইন নম্বরে কল করলেই মিলবে বিনামূল্যে অক্সিজেন

ফ্রীতে অক্সিজেন সেবার উদ্বোধন করলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাসিকের হটলাইন নম্বরে কল করলেই মিলবে অক্সিজেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তিদের জন্য বিনামূল্যে অক্সিজেন দিতে এই কার্যক্রম চালু করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় নগর ভবনে বঙ্গবন্ধু কর্নারের সামনে আয়োজিত অনুষ্ঠানে এই অক্সিজেন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এছাড়া সিটি বাইরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার মানুষের জন্য প্রত্যেক জেলায় ১০টি মোট ৪০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন সিটি মেয়র।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ