spot_img
spot_img

ত্বহা আদনানের সন্ধান চেয়ে তিন দিনের আলটিমেটাম সহপাঠীদের

৭ দিন ধরে নিখোঁজ হওয়া ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মাদ আদনান ও গাড়িচালক আমীর উদ্দিন এবং অন্য দুই সফরসঙ্গীর সন্ধানের দাবিতে রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। তিন দিনের মধ্যে সন্ধান না দিলে লাগাতার আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে মানববন্ধনে।

বৃহস্পতিবার বেলা ১২টায় স্কুলের সামনের এই মানববন্ধনে অংশ নেন সাবেক শিক্ষার্থীসহসহ শিক্ষকরা।

এ সময় বক্তারা তিন দিনের মধ্যে আদনান আমিরসহ চারজনকে জীবিত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়ে বলেন, গাড়িসহ চারটি মানুষ এভাবে রাজধানী থেকে নিখোঁজ হয়ে গেল। অথচ ঘটনার ৭ দিন পরেও তাদের কোনো ধরনের সন্ধান দিতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। এটা নিখোঁজ নয়। তাকে গুম করা হয়েছে। এতে তার পরিবারসহ রংপুরবাসী আমরা উদ্বিগ্ন ও শঙ্কিত।

বক্তারা বলেন, একজন তরুণ ইসলামিক স্কলারকে কোনোভাবেই যেন গুম কিংবা তার কোনো ক্ষতি না হয় সেটি নিশ্চিত করতে হবে সরকারকে।

এ সময় বক্তারা বলেন, তিন দিনের মধ্যে তাদের ফিরিয়ে না দিলে লাগাতার আন্দোলন শুরু করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ