spot_img
spot_img

আমেরিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর ব্যবসায়ী নিহত

আমেরিকার জর্জিয়ার রাজ্যের আটলান্টা শহরে সন্ত্রাসীর গুলিতে নোয়াখালীর এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুন) আমেরিকার সময়ানুযায়ী রাত সাড়ে ১১টার দিকে গুলির শিকার হন তিনি।

৫০ বছর বয়সী নিহত আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

নিহতের চাচাত ভাই মাহবুব হোসেন লিটন বৃহস্প্রতিবার রাতে মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, ১০ বছর আগে আমেরিকা যান আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ। পরবর্তীতে আটলান্টা শহরে ব্যবসা শুরু করেন তিনি।

বুধবার (১৫ জুন) আমেরিকান সময় রাত সাড়ে ১১টার দিকে বাসায় যাওয়ার জন্য দোকান বন্ধ করছিলেন মাহফুজ। এ সময় এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি তার বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আটলান্টা শহরে বসবাস করছিলেন। তার মৃত্যুতে পরিবারে ও গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ