spot_img
spot_img

পশ্চিম তীরে ইসরাইলী বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি শহীদ

দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

শুক্রবার (১৭ জুন) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তারা। নিহতদের নাম জানা যায়নি।।

কর্মকর্তারা জানিয়েছেন, জেনিন শহরে একটি গাড়ির ভেতরে তিন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ওই ব্যক্তিরা গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েলি সেনারা তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি করে। এ সময় ওই এলাকায় ‘তীব্র সংঘর্ষ’ চলছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা।

ইহুদিবাদী ইসরাইলী বাহিনীর এক মুখপাত্র বলেছেন, তারা তিন ফিলিস্তিনির নিহত হওয়ার খবরটি খতিয়ে দেখছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ