spot_img

ভোটকেন্দ্রে কেউ তলোয়ার নিয়ে দাঁড়ালে প্রতিপক্ষকে রাইফেল নিয়ে দাঁড়াতে বললেন সিইসি

নির্বাচনের সময় কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায় তাহলে প্রতিপক্ষকে রাইফেল নিয়ে দাঁড়াতে বললেন প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়িয় তাহলে আপনাকে রাইফেল বা তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে। আপনি যদি দৌড় দেন, তাহলে আমি কি করবো? কাজেই আমরা সাহায্য করবো। পুলিশের উপর, সরকারের উপর আমাদের কমান্ড থাকবে।

রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমরা সহিংসতা বন্ধ করতে পারবো না। রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে। কারণ খেলোয়াড় তো আপনারা। আপনারা মাঠে খেলবেন আর আমরা রেফারি। আমাদের অনেক ক্ষমতা আছে। ক্ষমতা প্রয়োগ করবো। নির্বাচনকে অংশগ্রহণ করতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। দলগুলোর সহায়তা ছাড়া আমরা ব্যর্থ হয়ে যাবো। আপনাদের সমন্বিত প্রয়াস থাকবে।

তিনি বলেন, নির্বাচনের সময় যেটি থাকবে সেটি কিন্তু সরকার। আমি বারবার বলেছি, রাজনৈতিক দল আর সরকার এক নয়। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী। কিন্তু যখন তিনি প্রধানমন্ত্রী তখন তিনি সরকার প্রধান আওয়ামী লীগের সভানেত্রী নয়। এটি বুঝতে হবে। আমরা সরকারের সাহায্য চাইবো। সরকার যদি সহায়তা না করে, তাহলে নির্বাচনের পরিণতি খুবই ভয়াবহ হতে পারে।

এর আগে স্বাগত বক্তব্যে সিইসি বলেন, ইতোপূর্বে আমরা বহুবার বলেছি সকল রাজনৈতিক দল বিশেষ করে বিশেষ করে প্রধানতম দলগুলোর নির্বাচনে অংশ নেওয়া খুবই প্রয়োজন। কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে অবশ্যই বাধ্য করতে পারবো না। তবে সকল দলকে কার্যকরভাবে অংশগ্রহণ করতে আমরা বারবার আহ্বান করে যাবো। সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ