spot_img
spot_img

বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবি; ৩ মরদেহ উদ্ধার

রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেঘাটে যাওয়ার পথে বুড়িগঙ্গা নদীর অংশে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় যাত্রীসহ ওয়াটার বাসডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে নৌ-পুলিশ।

রোববার (১৬ জুলাই) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। সদরঘাট নৌ-থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসান মারুফ জানিয়েছেন, ওয়াটার বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ওয়াটার বাসডুবির ঘটনায় নৌ-পুলিশের পাশাপাশি উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা।

উদ্ধার অভিযানের বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বলেন, আমাদের উদ্ধার অভিযান চলমান। আমরা চেষ্টা করছি ওয়াটার বাসটিকে পানি থেকে উঠানোর। ফায়ার সার্ভিস এখন পর্যন্ত তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ