spot_img
spot_img

ঢাকা-১৭ আসনের ভোটগ্রহণ শেষ; চলছে গণনা

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ স্থানীয় সরকারের ৭৮টি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয়েছে বিকাল ৪টায়। এখন চলছে ভোট গণনা। এ উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না।

ভোট শুরুর পর থেকে বিকাল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকাল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়।

আজ সোমবার (১৭ জুলাই) বিকাল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, আমি সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকাল ৩টা পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ