শুক্রবার | ২০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

গোপালগঞ্জে হামলার ঘটনা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র: ফারুক

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা ঘটনা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র বলে আশঙ্কা করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, গতকাল গোপালগঞ্জে যে আক্রমণ এবং ন্যক্কারজনক হত্যাকাণ্ড হয়েছে, সে আক্রমণ কী বুঝাতে চেয়েছে আমরা জানি না। যখনই লন্ডনে তারেক রহমানের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, তখনই একটি পক্ষ দেশের মধ্যে ষড়যন্ত্র শুরু করেছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসাস আয়োজিত জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য-কটূক্তির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ফারুক বলেন, গতকালকে গোপালগঞ্জে কে এনসিপির নেতাদের ওপর হামলা করল? আওয়ামী লীগের আমলে এক লাখ পুলিশ নিয়োগ হয়েছে। তারা এখন স্বপদে বহাল আছে। আওয়ামী লীগের দোসরা এখনো কেন সচিবালায়, বিভিন্ন থানায় ও বিভিন্ন জেলায় আছে? ১১ মাস চলে গেল একটা নির্বাচন দিতে পারেননি। যখনি নির্বাচনের দিন তারিখের কথা বলেছে, তখনই ষড়যন্ত্র শুরু হলো। এখন সবারই একটা ধারণা, গোপালগঞ্জের এই হামলা নির্বাচন পেছানোর নতুন কোনো ষড়যন্ত্র কিনা। কারণ অনির্বাচিত সরকার থাকলে দেশের পরিস্থিতি ভালো থাকে না। তাই যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।

জাসাস আহ্বায়ক হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাসাস সদস্য সচিব জাকির হোসেন, সংগীত শিল্পী ন্যান্সি, যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ জনিসহ প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ