বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

হস্তক্ষেপ ছাড়াই আফগান জনগণের পাশে থাকবে সৌদি আরব

কোনও ধরণের হস্তক্ষেপ ছাড়াই আফগান জনগণের ইচ্ছার পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সোমবার (১৬ আগস্ট) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, কোনও ধরণের হস্তক্ষেপ ছাড়াই আফগান জনগণের ইচ্ছার পাশে থাকবে রিয়াদ। সৌদি আরব আশা করে, ইসলামের মহান আদর্শের ভিত্তিতে তালেবান আন্দোলন এবং সকল আফগান পক্ষ নিরাপত্তা, স্থিতিশীলতা, জীবন ও সম্পদ রক্ষায় কাজ করবে।

এছাড়াও আফগানিস্তানের মানুষের জীবন, সম্পদ এবং নিরাপত্তা দিতে ইসলামিক বিধান অনুসরণ করতে তালেবানের প্রতি আহ্বান জানায় রিয়াদ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ