spot_img

জামায়াত-শিবিরের কর্মী হলেই জান্নাত পাওয়া যাবে না: সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন,জামায়াত-শিবিরের কর্মী হলেই জান্নাত পাওয়া যাবে না, সৎ কাজের মধ্য দিয়ে জান্নাতের টিকিট নিশ্চিত করতে হবে।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, গত ৫০ বছরে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটপাটের মাধ্যমে দেশকে পেছনে টেনে ধরা হয়েছে। দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ওপর অত্যাচার চালানো চাঁদাবাজদের কোনো ঠাঁই এই স্বাধীন বাংলাদেশে হবে না।

শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, ঠেলাগাড়িচালক বা টং দোকানদারদের কাছ থেকেও চাঁদাবাজি চলছে। মেহনতি মানুষের অভিশাপই এসব চাঁদাবাজদের ধ্বংসের কারণ হবে। যেমনটা স্বৈরাচারী আওয়ামী লীগের হয়েছে।

তিনি আরও বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ ক্রমাগত সামনের দিকে এগিয়েছে। অথচ আমাদের দেশে বারবার পেছনে টেনে নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে। কোনো জাতি পেছনের দিকে তাকিয়ে এগোতে পারে না, তাকে সামনের দিকেই তাকাতে হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ