spot_img
spot_img

বিএনপির অনেক নেতা আছে, যারা এ দেশটা চায় না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মধ্যে অনেক নেতা আছে, যারা এ দেশটা চায় না। যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তারাই এ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে। এটি নিশ্চয়ই বের হবে, কারা ওখানে কুরআন শরিফ রেখেছিল। বের হওয়ার পর সবকিছু দিবালোকের মতো স্পষ্ট হবে।

রবিবার (১৭ অক্টোবর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এটি (কুমিল্লার ঘটনা) আবার ভিডিও করেছে। ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এগুলো কী উদ্দেশ্যে করা হয়েছে? উদ্দেশ্য খুবই স্পষ্ট। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করা। করোনা মহামারির মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে, মহামারিও নিয়ন্ত্রণে এসেছে।

তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে মানুষের কাছাকাছি তারা পৌঁছুতে পারেনি। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে এবং রাজনৈতিক ফায়দা লুটার স্বার্থে বিএনপি-জামায়াত ও তাদের সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠীর দোসররা মিলে এ ঘটনা ঘটিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ