রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশীসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশীসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিন ঘণ্টার অভিযানে ১৫০ জন অভিবাসীকে আটক করা হয়। পরে তাদের মধ্যে ৯৫ জন অভিবাসীর কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয় ও বাকিদের ছেড়ে দেয়া হয়।

আটকদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৪৩ জন নারী রয়েছেন। এর মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ