spot_img
spot_imgspot_img

ইসরাইল মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ হুমকি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য ভয়াবহ হুমকি হিসেবে বর্ণনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমীর আব্দুল্লাহিয়ান।

তিনি এক টুইটার বার্তায় লিখেন, ভুয়া ও অবৈধ ইসরাইল সরকারের কাছে রয়েছে শত শত পরমাণু অস্ত্র। কাজেই তেল আবিব এ অঞ্চলের সব দেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টুইটার বার্তা শেষ করা হয়েছে এভাবে- ফিলিস্তিনি ভূখণ্ডের মালিক ফিলিস্তিনি জনগণ এবং সন্দেহাতীতভাবে একদিন তারা তাদের মাতৃভূমির মালিকানা ফিরে পাবে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ