জাতিসংঘের বিশেষজ্ঞরা দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের অতিরিক্ত শক্তি প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জাতিসংঘের বিশেষজ্ঞরা এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছর শুধুমাত্র দখলকৃত পশ্চিম তীরে দখলদার ইসরাইলি বাহিনীর আক্রমণে ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে ৩৩ জন শিশু রয়েছে। ২০০৫ থেকে ২০২২ সালের মধ্যে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক বছর এটি।
বিশেষজ্ঞরা বলেন, “দখলকৃত ভূখণ্ডের ফিলিস্তিনিদের অবশ্যই নিরাপদ ব্যক্তি হিসাবে বিবেচনা করা উচিত, শত্রু বা সন্ত্রাসী হিসেবে নয়।”
বিবৃতিতে ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলেন, ইসরায়েলিরা সশস্ত্রভাবে ফিলিস্তিনিদের বাড়িতে আক্রমণ করেছে, স্কুলে যাওয়ার পথে শিশুদের আক্রমণ ও হত্যা করেছে, তাদের বাসস্থান ও সম্পত্তি ধ্বংস করছে এবং সমগ্র ফিলিস্তিনিদের আতঙ্কিত করে রেখেছে।
উল্লেখ্য, গত সপ্তাহে দখলকৃত পশ্চিম তীরের উত্তরে অবস্থিত জেনিন শহরে ইসরায়েলি স্নাইপারের হাতে ১৬ বছর বয়সী এক কিশোরী নিহত হওয়ার পরপরই জাতিসংঘ থেকে এই বিবৃতিটি আসে।
সূত্র: মিডিল ইস্ট মনিটর











