spot_img

৫ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত

শৈত্যপ্রবাহ বিস্তৃত হয়ে এখন দেশের পাঁচটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

সোমবার (১৭ জানুয়ারি) আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এই অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, চুয়াডাঙ্গা এবং মৌলভীবাজার জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কিলোমিটার। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ