spot_img

রাষ্ট্রীয় যন্ত্র এখন ক্ষমতাসীনদের লাঠিয়াল: রিজভী

রাষ্ট্রীয় যন্ত্র অবৈধ ক্ষমতাসীনদের লাঠিয়ালে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া পরিষদে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর ও তার পরিবারের সকলের সুস্থ্যতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে সরকারবিরোধী দলের নেতাকর্মীসহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের নির্যাতন করছে। রাষ্ট্রীয় যন্ত্র অবৈধ ক্ষমতাসীনদের লাঠিয়ালে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে গুম-খুন নির্যাতন হচ্ছে। বিরোধী দল দমন করার জন্য এমন কোন অবৈধ পন্থা নেই যা সরকার প্রয়োগ করে নাই। সরকার গুম-খুন জাতীয় পর্যায় পর্যন্ত গুম-খুনকে সহনীয় করে ফেলেছে। আজকে আন্তর্জাতিকভাবে সরকারের গুম-খুন উচ্চারিত হচ্ছে। গুম-খুনের দায় সরকারকে আন্তর্জাতিকভাবে অভিযুক্ত করে সরকারের কতিপয় ব্যক্তি ও আইন-শৃঙ্খলা বাহিনীর একটি গোষ্ঠিকে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করেছে। তাদের পাচারকৃত টাকা বাতিল হয়ে যাবে। তারপরেও সরকারের লজ্জা নাই।

তিনি বলেন, এ সরকার কাপুরুষ। অধ্যাপক তাজমেরী ইসলাম শুধুমাত্র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হওয়ার কারণে তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। সরকার সমালোচনা ভয় পায়। কারণ তাদের জনগণের ভিত্তি নাই। তাদের আশঙ্কা জনগণের স্রোতে ভেসে যেতে পারে। এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তার কোন দোষ ত্রুটি খুঁজে পায়নি। তারপরেও কারা কারাবন্দি করে রেখেছে। আজকে কোন বিচারক সঠিক রায় লিখতে পারে না। কেউ সঠিক রায় দিলে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ