spot_img
spot_img

আরবি ভাষার আদলে ইংরেজি শিক্ষার বিশেষ কোর্স

ইনসাফ | শেখ আশরাফুল ইসলাম


কওমী মাদরাসার ছাত্রদের জন্য শুরু হতে যাচ্ছে ইংরেজি শিক্ষার বিশেষ কোর্স। আরবী ভাষার আদলে সাজানো এই কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন জামিয়া আরাবিয়া ফরিদাবাদ ও জামিয়া আরাবিয়া মুহাম্মদপুরের শিক্ষক নজরুল ইসলাম এমলাক (এমলাক স্যার)।

প্রশিক্ষকের সাথে কথা বলে জানা যায়, কওমী মাদরাসার ছাত্রদের মধ্যে ইংরেজির চর্চা বৃদ্ধি করতে এবং মাদরাসার বার্ষিক ছুটি শেষে ছাত্রদের লম্বা সময়টাকে কাজে লাগাতে প্রশিক্ষণটি চালু করা হয়েছে। এই কোর্স শেষে ছাত্ররা ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন করতে পারবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

১৮ মার্চ থেকে কোর্সের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে রাজধানীস্থ রামপুরা (টিভি সেন্টারের বিপরীতে) “জামিয়া কারিমিয়া আরাবিয়া” মাদরাসায়। ১২ দিনব্যাপী এই কোর্সটি চলবে ২৯ মার্চ পর্যন্ত। এই কোর্সে আবাসিক ও অনাবাসিকের সুযোগ রয়েছে। আবাসিক ছাত্রদের জন্য (৩ বেলা খাবারসহ) ফি নির্ধারণ করা হয়েছে ১৬০০ টাকা এবং অনাবাসিক ছাত্রদের জন্য ৬০০ টাকা।

কোর্সের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে নারায়নগঞ্জ জেলার “জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ” মাদরাসায়। এটি পহেলা রমজান থেকে শুরু হয়ে চলবে ২০ রমজান পর্যন্ত। এই পর্বে আবাসিক ছাত্রদের ফি নির্ধারণ করা হয়েছে (৩ বেলা খাবারসহ) ২৩০০ টাকা এবং অনাবাসিক ছাত্রদের জন্য ৭০০ টাকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ