spot_img
spot_img

রসিক মেয়রের বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্ত শুরু হয়েছে

রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মুহাম্মাদ মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে একটি চক্র ঘৃণ্য চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ফেস্টুন ও দাওয়াত কার্ড ছিঁড়ে ফেলার মিথ্যা অভিযোগ তুলে চক্রান্ত করা হচ্ছে। জাতির জনক সব বিতর্কের ঊর্ধ্বে। কিন্তু আওয়ামী লীগ নামধারী সুবিধাবাদী চক্রটি রংপুরের মেয়রকে অন্যায়ভাবে ফাঁসাতে গিয়ে পক্ষান্তরে জাতির জনককেই অসম্মান করেছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, জাতির জনকের ছবিকে হাতিয়ার বানিয়ে যারা নোংরা, ঘৃণ্য ষড়যন্ত্র এবং অপরাজনীতি শুরু করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আগামীতে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের একটি অংশ রংপুরের নন্দিত মেয়র মোস্তফাকে বিতর্কিত করতে ষড়যন্ত্র শুরু করেছে। মোস্তফা রংপুরের মাটি ও মানুষের নেতা। তার বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র কখনোই সফল হবে না। রংপুরের লাখ লাখ মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ