হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী বাড়ি ফিরে দেখলেন স্ত্রী-সন্তানের গলা কাটা লাশ। নিহতরা হলেন- উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাসের স্ত্রী ৩৫ বছর বয়সী অঞ্জলী ও তার মেয়ে ৮ বছর বয়সী পূজা । এ ঘটনায় আহত আমির আলীকে বাহুবল হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে উপজেলার দ্বিগম্বরবাজার থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাস কাঁচামালের ব্যবসা করেন। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দ্বিগম্বরবাজারে তিন তলা একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বুধবার রাতে তিনি ব্যবসার কাজে সুনামগঞ্জে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাসায় এসে দেখেন তার স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সন্দ্বীপ দাস বলেন, রাত ৩টার দিকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া বাহুবল এলাকার আহত আমির আমাকে ফোন দিয়ে বলেন, তার ঘর চুরি হয়েছে। ঘরে থাকা সেলাইমেশিনসহ সব চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।












