spot_img
spot_img

অপহরণের চার মাস পর স্কুলছাত্রী উদ্ধার; গ্রেফতার ২

পটুয়াখালীর গলাচিপায় অপহরণের চার মাস পর নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পিয়া রানী সাহা (পাপিয়া) (২৫) ও হানিফ (২৪) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার পাপিয়া মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি টেকের হাট গ্রামের আনন্দ সাহার মেয়ে। আর হানিফ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর পূর্বকান্দি গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ঢাকার মিরাজীবাগ চৌ-রাস্তার মোড় যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসময় পাপিয়া ও হানিফকে গ্রেফতার করা হয়। এছাড়া মূল হোতা পটুয়াখালীর গলাচিপা উপজেলার লোন্দা গ্রামের সুলতান মৃধার ছেলে মিঠু (২৮) বর্তমানে মাদক মামলায় জেল হাজতে আছেন।

এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, উদ্ধার হওয়া স্কুলছাত্রীর মা বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ধারা অনুযায়ী গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ