সিলেট জেলায় বন্যায় আরও দুজনের মৃত্যু এ নিয়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে।
রোববার (১৭ জুলাই) পর্যন্ত এ সংখ্যা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, তারা দুজনই বন্যার পানিতে ডুবে গেছে। এছাড়াও, এই সময়ের মধ্যে প্রায় ২০ হাজার ১৩৪ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৭ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত মোট মৃত্যুর রেকর্ড করা হয়েছে।
মোট মৃতের মধ্যে বন্যার পানিতে ডুবে ৯৬ জন, বজ্রপাতে ১৫, সাপের কামড়ে দুই, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে নয়জনের মৃত্যু হয়েছেন। তাছাড়া মৃতদের মধ্যে সিলেট জেলায় ৬৯ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১২ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সূত্র : ইউএনবি










