সরকারি-বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়ে সরকার পর্যালোচনা করছে। এ ক্ষেত্রে অনলাইনে অফিস করার পরিকল্পনারও করছে সরকার।
সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সংবাদ সম্মেলনে লোডশেডিংয়ের বিষয়ে নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ সংকট সমাধানে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক দুই ঘণ্টা করে লোডশেডিং হবে। পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য এই লোডশেডিং হবে। আগেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত করা হতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।










