spot_img
spot_img

হিরো আলমের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানাল আমেরিকা

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন প্রার্থী হিরো আলমের ওপর যারা হামলা এবং সহিংসতা করেছে তাদের আইনের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছে আমেরিকা।

সোমবার (১৮ জুলাই) ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথু মিলার এই আহ্বান জানান।

ম্যাথু মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনও স্থান নেই। যেকোনও ধরনের সহিংসতার পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই।

তিনি বলেন, আমরা আগেও যা বলেছি এখনও তাই বলছি যে আমরা আশা করি বাংলাদেশের সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে এবং আমরা সেটি অব্যাহত ও নিবিড়ভাবে সেটি পর্যবেক্ষণ করবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ