spot_img
spot_img

হিরো আলমের ওপর হামলা; কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিইসির

ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। হিরো আলমের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের (ডিএমপি) সঙ্গেও টেলিফোনে কথা বলেন তিনি।

মঙ্গলবার (১৮ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি, হিরো আলমের অভিযোগের অপেক্ষা করছে পুলিশ।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে। তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। ভিডিও ফুটেজ দেখে ৭ জনকে গ্রেপ্তার করেছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। বাকি কিছু নাম পেয়েছি, তাদের বিষয়ে আমাদের তদন্ত চলছে। গলার মধ্যে ব্যাজ ধারণ করে যারা এ হামলা করেছে তাদের মোটিভ কি ছিল তা আমরা তদন্ত করে দেখছি। এক দলের ব্যাজ ধারন করা লোকগুলো তৃতীয় কোনো পক্ষের ছিল কি না তা আমরা জানার চেষ্টা করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ