spot_img
spot_img

রাজধানীর মাতুয়াইলে কারাখানায় আগুন

রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় একটি কারাখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে মাতুয়াইলের কোনাপাড়ায় একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগার খবর পায়। প্রথমে আমাদের দুটি ইউনিট আগুন নেভানোর জন্য যায়। পরে আরও চারটি ইউনিট গিয়ে মোট ৬টি ইউনিট বর্তমানে কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ