spot_img
spot_img

অধিকার আদায়ে অনড় চা শ্রমিকরা; কর্মবিরতি অব্যহত

মজুরি বৃদ্ধির দাবিতে সারাদেশে চা বাগানের শ্রমিকদের কর্মবিরতি আজও চলছে।

গতকাল বুধবার (১৭ আগস্ট) বিকেলে ঢাকার শ্রম ভবনে বাগান মালিকদের সাথে শ্রমিকদের বৈঠক সমঝোতা ছাড়াই শেষ হয়। আগামী ২৩শে আগস্ট ঢাকায় ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

শ্রমিকদের দাবির বিষয়ে দু’ একদিনের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক।

মজুরি বাড়ানোর দাবিতে গত ৯ থেকে ১২ই আগষ্ট পর্যন্ত চা বাগানগুলোতে প্রতিদিন দু-ঘণ্টা করে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। ১৩ই আগষ্ট থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ