spot_img

ওমানে পুনরায় চালু হলো আফগান দূতাবাস

ওমানে গর রবিবার থেকে পুনরায় চালু হয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দূতাবাস। এখানে বর্তমান তালেবানের নেতৃত্বাধীন আফগান কূটনীতিকদের নিয়োগ দেওয়া হয়েছে।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র হাফিজ জিয়া আহমেদ তাকাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, এই পদক্ষেপটি কাবুল ও মাস্কাট উভয়ের মধ্যে ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, অফিসিয়াল তথ্য অনুযায়ী, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রায় ৩৮ টি দূতাবাস ও কনস্যুলেট পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে চালু রয়েছে।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ