spot_img
spot_img

গাজা উপত্যকার শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড; নিহত ২১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

আজ শুক্রবার (১৮ নভেম্বর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ খবর জানিয়ে বলেছে, নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে।

ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভবনটিতে বিপুল পরিমাণ ডিজেল রাখা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ওই ডিজেল ভাণ্ডারের কারণে আগুন দ্রুত গোটা ভবনে ছড়িয়ে যায়। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা জানার জন্য তদন্ত চলছে বলে হামাস জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া এ আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপণ কর্মীদের এক ঘণ্টার বেশি সময় লেগেছে। নিহত ব্যক্তিদের দেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে এবং তাদর বেশিরভাগকেই আর চেহারা দেখে শনাক্ত করা সম্ভব নয়।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ