spot_img
spot_img

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় শেফালী বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান ওই নারী। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে খোরশেদ আলম জানান, তারা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে মায়ের লাশ শনাক্ত করেন। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। গোড়ান এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ