ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত সমস্যা সমাধানের জন্য একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে।
পাকিস্তানে নিযুক্ত আফগান চার্জ ডি অ্যাফেয়ার্স আহমেদ সাকিব আজ রবিবার (১৮ই ডিসেম্বর) গণমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন।
তিনি বলেন, এই যৌথ কমিটি এখন থেকে সীমান্ত সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান করবে।
তিনি বলেন, “উভয় পক্ষ থেকে তৈরি হওয়া সীমান্ত উত্তেজনা আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।
আর সমস্যা সমাধানের জন্য উভয় পক্ষই কমিটি গঠন করেছে।”
তিনি আরো বলেন, আড়াই হাজারেরও বেশি ঘরছাড়া আফগান বর্তমানে পাকিস্তান পুলিশের হেফাজতে রয়েছে। যার মধ্যে নারী, শিশু ও বৃদ্ধরা রয়েছে।
তিনি বলেন, “আটককৃত আফগানদের মুক্তির বিষয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলমান রয়েছে।”
উল্লেখ্য, গত সপ্তাহেই পাক-আফগান সীমান্ত বাহিনীর মধ্যে ২ বার সংঘর্ষ হয়েছে।
সূত্র: টোলো নিউজ











