শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

শহীদ ওসমান হাদির মৃত্যুতে জামায়াতের শোক

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা ও জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।

শোক বার্তায় বলা হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা জনাব শরিফ ওসমান হাদি আজ ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন। মহান আল্লাহ তাকে ক্ষমা করুন, তার প্রতি রহম করুন এবং শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন। আমিন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ