spot_img
spot_img

হেলিকপ্টার বিধ্বস্তে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের শহর ব্রোভারিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে উক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন।

পুলিশ জানিয়েছে, বুধবার (১৮ জানুয়ারি) সকালে জরুরি পরিষেবা সংস্থার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী এবং স্টেট সেক্রেটারি নিহত হয়েছেন। সব মিলিয়ে ১৮ জন নিহত হয়েছেন। যার মধ্যে দু’জন শিশু রয়েছে। হেলিকপ্টারটিতে ৯ জন আরোহী ছিলেন। আহত হয়ে ১৫ শিশুসহ ২৯ জন হাসপাতালে আছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, একটি ভবনে আগুন জ্বলছে আর মানুষ চিৎকার করছেন।

সূত্র: ডয়েচ ভেলে, দ্য গার্ডিয়ান।
spot_img
spot_img
spot_img

সর্বশেষ