নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সাংবাদিকদের প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি আমি শেষ অফিস করব।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব কঠিন হওয়ায় আমি সরে দাঁড়াচ্ছি না। যদি এমনটি হতো তাহলে ক্ষমতায় আসার দুই মাস পরই আমি সরে দাঁড়াতাম।
জেসিন্ডা জানিয়েছেন, তার মনে হচ্ছে ছয় বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে নিজের সবটুকু দিয়েছেন। নতুন করে আর কিছু করার নেই। আর এ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন।
জেসিন্ডা বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নতুন নির্বাচনের তারিখ জানিয়ে তিনি বলেন, ২০২৩ সালের ১৪ অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্র: আল জাজিরা











