spot_img
spot_img

১০ হাজার কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।

বুধবার (১৮ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোম্পানিটি ২০২৩ সালের তৃতীয় অর্ধ্বের মধ্যে ১০ হাজার কর্মী ছাঁটাই করবে।

মাইক্রোসফট বলছে, ২০২৩ অর্থবছরের দ্বিতীয় অর্ধ্বে ছাঁটাইয়ের কারণে ব্যয় হবে ১২০ কোটি ডলার। এতে প্রতিটি শেয়ারে ১২ সেন্টস মূল্যের নেতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে গত বছরও কোম্পানিটি কিছু কর্মী কমিয়েছিল। গত বছর জুলাই মাসে মাইক্রোসফট জানায়, অল্প কিছু সংখ্যক কর্মীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অ্যাক্সিওস সংবাদমাধ্যম অক্টোবরে জানিয়েছিল, কোম্পানির ছাঁটাইকৃত কর্মীর সংখ্যা ১ হাজারের কম।

সূত্র: বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ