spot_img
spot_img

নয়াপল্টনে স্কুলছাত্রের আত্মহত্যা

রাজধানীর নয়াপল্টন মসজিদ গলি এলাকায় মুহাম্মাদ শামসুদ্দোহা রুহান (১৭) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে মৃত শামসুদ্দোহার ভাই রায়হান বলেন, আমার ভাই মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। গতকাল সন্ধ্যায় সে নিজের রুমের দরজা বন্ধ করে দেয়। পরে আমরা অনেকক্ষণ ডাকাডাকি করেও তার সাড়া পাইনি। পরে দরজার লক খুলে দেখি আমার ভাই সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ