spot_img
spot_imgspot_img

মিয়ানমারে পুলিশের গুলিতে আরও ৮ বিক্ষোভকারী নিহত

মিয়ানমারে পুলিশের গুলিতে আরও আটজন বিক্ষোভকারী নিহতে হয়েছেন। দেশটির পুলিশ প্রথমে অভ্যুত্থান বিরোধীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোড়ে। এরপর বিক্ষোভকারীদের একটি ব্যারিকেড সরিয়ে দিতে তারা গুলি চালায়।

শুক্রবার (১৯ মার্চ) দেশটির অংবান শহরে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিক্ষোভ চলাকালীন সময়ে নিরাপত্তা বাহিনী ব্যারিকেড সরিয়ে দেওয়ার চেষ্টা করলে জনগণ তাতে বাধা দেয়। তখন তারা গুলি ছোড়ে। এতে আটজন মারা গেছেন। সাতজন ঘটনাস্থলে মারা যান। একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশটির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। অভ্যুত্থানের পর এনএলডির নেতা অং সান সুচি ও মিয়ানমারের প্রেসিডেন্টসহ সরকারের অধিকাংশ গুরুত্বপূর্ণ মন্ত্রী-এমপিদের আটক করে সেনা সরকার। তবে অভ্যত্থানের পরপরই মিয়ানমারের সাধারণ জনতা রাজপথে বিক্ষোভ শুরু করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ