spot_img
spot_img

কুড়িগ্রামে রিজভীর সুস্থতা কামনায় দু‘আ মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে করোনা পজেটিভ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় দু‘আ মাহফিলের আয়োজন করেছে বিএনপি। এছাড়া দু‘আ মাহফিলে খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতা কর্মীর সুস্থতা কামনা করা হয়।

শুক্রবার (১৯ মার্চ) সকালে দাদামোড়স্থ কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন দু‘আ মাহফিলের আয়োজন করে।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সাবেক জাসাস সভাপতি আলতাফ হোসেন, সহসাধারণ সম্পাদক মোল্লা দুলাল, নাগেশ্বরী উপজেলা বিএনপির সভাপতি গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল হামিদুজ্জামান হামিদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ