spot_img

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিলে ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতি

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রলীগের মিছিলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হয়।

শুক্রবার (১৯ মার্চ) বিকালে নগরীর জিরোপয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে মহানগর ছাত্রলীগ রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে। এরপর মিছিলটি মহানগরীর প্রাণকেন্দ্র সাহেবাজার জিরোপয়েন্টে পৌঁছলে হাতাহাতির ঘটনা ঘটে। এতে জিরোপয়েন্ট থেকে পিএন গার্লস স্কুল পর্যন্ত তিন দফা হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় তিন ছাত্রলীগ কর্মী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

এরপর মিছিলটি কুমারপাড়া মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মুহাম্মাদ সিয়াম বলেন, আনন্দ মিছিল পণ্ড করার জন্য শিবিরের এজেন্টরা প্রবেশ করেছে। তারাই আমাদের কর্মীদের বিভ্রান্ত করে হাতাহাতির ঘটনা ঘটিয়েছে। কীভাবে এ ধরনের ঘটনা ঘটল তা আমরা দ্রুত বের করার চেষ্টা করব বলে তিনি কর্মসূচি শেষ করার ঘোষণা দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ