spot_img
spot_img

দুই সন্তানসহ ইসলাম গ্রহণ করলেন সাংবাদিক মানিক লাল

দুই সন্তানসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নীলফামারীর জলঢাকা উপজেলা শহরের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা সাংবাদিক মানিক লাল। ইসলাম গ্রহণ করে তিনি নতুন নাম রাখলেন মুহাম্মাদ মাহাদী হাসান।

বুধবার (১৬ মার্চ) ‘বিজ্ঞ নোটারি পাবলিক কার্যালয়’ নীলফামারী মাধ্যম ইসলাম গ্রহণের জন্য ‘এফিডেভিট’ সম্পন্ন করেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে বিষয়টি প্রকাশ পায়।

নওমুসলিম সাংবাদিক মুহাম্মাদ মাহাদী হাসানের দুই সন্তানের মধ্যে বড় ছেলে ১৫ বছর বয়সী অর্ণব দত্ত নাম ধারণ করেছেন মো. মাহমুদ হাসান ও সাত বছর বয়সী সূর্য দত্ত নামধারণ করেছেন মো. মাহতাব হোসেন।

নীলফামারী জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী সাইদুল ইসলাম শাহ বলেন, বুধবার ‘এফিডেভিট’-এর মাধ্যমে তারা ইসলাম গ্রহণের বিষয়টি সম্পাদন করেন।

নওমুসলিম মাহাদী হাসান মানিক বলেন, আমার বাবা বাবুল দত্ত ও মা রাধা রানী দত্ত শৈশবে মারা যান এবং স্ত্রী মুন্নী রানী দত্ত প্রায় তিন বছর আগে মারা যান। আমার বেড়ে ওঠা মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে। যার কারণে মুসলিম আচার-আচরণ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান দেখে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি এবং সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি। আইনগত প্রক্রিয়া শেষে স্থানীয় মসজিদের ইমাম আবু রায়হান আমাদের ‘কালেমা’ পড়ান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ