spot_img
spot_img

ফিলিস্তিনে হামলার বিষয়ে ইসরাইলকে সতর্ক করলো রাশিয়া

গাজায় হামলা চালিয়ে যাওয়ার বিষয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে সতর্ক করেছে রাশিয়া।

বুধবার (১৯ মে) রাশিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইসরাইলি রাষ্ট্রদূতকে জানিয়েছেন, গাজায় নতুন করে এমন কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য নয় যাতে বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে, গাজায় চলমান বিমান হামলা বন্ধ হবে না বলে আজও ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামি নেতানিয়াহু।

তিনি বলেছেন, হামলা বন্ধের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। ‘লক্ষ্য’ পূরণ হওয়া পর্যন্ত হামলা চলবে।

বুধবারও গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলি বিমান বাহিনী। গত ১০ মে থেকে শুরু হওয়া হামলায় গাজায় এখন পর্যন্ত ২১৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এরমধ্যে ৬৩ জন শিশু। আহত হয়েছেন দেড় হাজারের বেশি। এছাড়া ঘরছাড়া হয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনি।

অপরদিকে হামাসের হামলায় এখন পর্যন্ত ১২ জন ইসরাইলি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ