দেশের প্রথম সারির গণমাধ্যমের সিনিয়র একজন নারী সাংবাদিকের ওপর সচিবালয়ে সংঘঠিত ঘটনার কড়া সমালোচনা করে বিএনপির নেতা প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, একজন নারী সাংবাদিকের সাথে এমন ঘটনার পরও দেশের নারীবাদীরা এখনো আন্দোলনে নামছেন না কেন বা কেনই বা এতো দেরি করেছেন এরও তীব্র সমালোচনা করেন।
বুধবার (১৯ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানির প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
নারীবাদীদের ব্যর্থতার সমালোচনা করে ইশরাক বলেন, রোজিনা ইসলামের মতো একজন সিনিয়র সাংবাদিককে শারীরিক নির্যাতন করা হয়েছে, অদ্ভুত এক মামলা দিয়ে আবার জেলেও পাঠানো হয়েছে। এসব ঘটনায় দেশের নারীবাদীরা কোথায় ছিলেন?
ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক উনিয়নের সভাপতি কাদের গণিসহ বিভিন্ন ইউনিটের সাংবাদিক নেতারা।











