লেবানন থেকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দিকে চারটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে লেবানন থেকে এটি তৃতীয় হামলা চালানো হলো।
বুধবার (১৯ মে) লেবাননের একটি সামরিক সূত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।
এই রকেটগুলো টায়ার জেলার সেড্ডিকাইন গ্রামের কাছাকাছি থেকে নিক্ষেপ করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। তবে কারা এ রকেট হামলা চালিয়েছে তা উল্লেখ করা হয়নি। ইতোমধ্যে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, লেবানন থেকে ইসরাইলের ভূখণ্ডে চারটি রকেট নিক্ষেপ করা হয় এবং ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী একটি প্রতিহত করে। বাকিগুলো সম্ভবত মুক্ত অঞ্চলে পড়েছে।
জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর অব্যাহত হামলায় ৫২ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছেন।












