গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে আদালতের সিদ্ধান্তই সরকার কার্যকর করবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে সোপর্দ করলে তাকে আইনের সুরক্ষা দেওয়া হবে। চূড়ান্ত রায়ে আদালত যে সিদ্ধান্ত দেবেন, সরকার তা বাস্তবায়ন করবে।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলুম ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের জন্য জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। আমরা সেই ধারা থেকে বেরিয়ে এসে সবার প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।
তিনি আরও বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কারো প্রতি রাজনৈতিক কারণে বিচারবহির্ভূত কিছু করা হবে না, যেমনটা আওয়ামী লীগ সরকার করে গেছে।











